1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রতন বিজয়ী - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রতন বিজয়ী

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে শহীদুল আলম শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষ সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬১০ ভোটারের মধ্যে ভোট দেন ৫৬৮ জন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি শহীদুল আলম শহীদ, সহ-সভাপতি জাকির খান ও আব্দুর রাশিদ ভূঞা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সদস্য পদে মোশাররফ হোসেন, ওমর ফারুক (আওয়াল), সিরাজুল ইসলাম ভূইয়া, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।

বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সংস্কৃতিক সম্পাদক এ এম. ছাজ্জাদুল হক ও অডিটর শাখাওয়াত হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর