1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপারের প্রেসব্রিফিং - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপারের প্রেসব্রিফিং

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের পবিত্র ঈদ উল ফিতরের ১৯৭ তম ঈদ জামাতের নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম বার প্রেসব্রিফিং করেছেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় সরাসরি শোলাকিয়া ঈদগাহ মাঠে আয়োজিত এ ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতাও কামনা করেছেন।

ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে ১৮৭ জন, ট্রাফিকে ৪৯ জন, পুরো পোশাকে ৮৮০ জন অফিসার ফোর্স মোতায়েন থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আল আমিন হোসাইন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ (ওয়ান) ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল বাসারসহ অন্যান্য অফিসাররা।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর