1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের কালীবাড়ি রোডের ভদ্রপাড়ায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের সৃষ্টি হয়। পরে রিয়াজ মাহমুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে।

রিয়াজ মাহমুদের ভগ্নিপতি ও যুবলীগ নেতা ফজলে হাদী খান বলেন, ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ভদ্রপাড়া এসে রিয়াজকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালের সামনে ও পথে পথে সন্ত্রাসীরা অবস্থান করায় প্রচন্ড আহত রিয়াজকে হাসপাতালে নিতে চাইলেও তারা নিতে পারেননি। পরে একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসক এনে তাকে বাসয়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো বলেন, রিয়াজের শরীর থেকে প্রচুর রক্তখনন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রিয়াজকে সড়ক পথের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে রিয়াজ মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর