1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’!

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ধানের-শীষে-ভোট-দেওয়ায়-বউকে-‘তালাক’!

 

ধানের-শীষে-ভোট-দেওয়ায়-বউকে-‘তালাক’!

 

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে বিবি জহুরা নামে এক গৃহবধূকে মৌখিকভাবে ‘তালাক’ দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভের মুখে তিনি এলাকা ছেড়ে চলে যান।

প্রথমবার ভোট, এরপরই বিতর্ক

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে স্ত্রীকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নিষেধ করেন কাওসার। তবে প্রথমবার ভোটার হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিন সন্তানকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন জহুরা।

সকাল ১০টার দিকে বাড়ি ফিরে তিনি পরিবারের জন্য নাস্তা প্রস্তুত করেন। পরে বিকেলে প্রতিবেশীর কাছ থেকে স্ত্রী ভোট দিয়েছেন—এ তথ্য জানার পর কাওসার ক্ষিপ্ত হন। অভিযোগ রয়েছে, মাগরিবের সময় বাড়ির পাশের রাস্তায় স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন এবং তাকে ঘরে ঢুকতে নিষেধ করেন।

স্থানীয়দের হস্তক্ষেপ

ঘটনার পর এলাকাবাসী কাওসারকে আটক করে রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি সেখান থেকে সরে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন সন্তান নিয়ে জহুরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানান।

অতীতেও নির্যাতনের অভিযোগ

গ্রামবাসী নুরুল আফছার দাবি করেন, বিয়ের পর থেকেই জহুরাকে মারধর করতেন কাওসার। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বিচার হয়েছে। আলী আহম্মদ নামে আরেকজন জানান, কাওসার শ্বশুরকেও মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সালিশদার মোহাম্মদ আজাদ বলেন, তিনি অতীতে একাধিকবার এসব বিরোধের মীমাংসায় উপস্থিত ছিলেন। তার ভাষ্য, কাওসারের আচরণ আক্রমণাত্মক ছিল।

২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর