1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইল, কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হিসেবে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চীফ হুইপ এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব উদ্দীন এমপি, মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক প্রমূখ ।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজনে কিশোরগঞ্জের সহস্রাধিক কৃতি সন্তানরা অংশ নেন। সুন্দরভাবে অনুষ্ঠান সফল করায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে সকলেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর