1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আসছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৭ তম ঈদ জামাত উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম পিপিএম বার।

গতকাল সোমবার দুপুরে ঈদুল ফিতরের বৃহত্তম জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শোলাকিয়া মাঠ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এ সময় তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠের চারপাশ ঘুরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং অন্যান্যবারের মত এবারো সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, অন্যান্যবারের মতো এবারো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবে। কাউন্টার টেরোরিজমসহ বিভিন্ন সংস্থার সদস্যরা থাকবেন। আশা করি এবার নিরাপদে নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিরা শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আল আমিন হোসাইন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ (ওয়ান) ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল বাসারসহ অন্যান্য অফিসারগন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর