1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাজিতপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

বাজিতপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মোহাম্মদ খলিলুর রহমানঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন হস্তান্তর ও পুরাতন ভবন গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

আজ সোমবার (২৫ মার্চ) বিকেল ৪ টায় ভাগলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন ও চিকিৎসা পরিসেবা উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আফতাব রহিমা ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য আবু লুৎফে ফজলে রহিম খান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ সাঈদ হাসান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ খালেকুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপপরিচালক কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা ও (UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ এইচ.ই.ডি নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী, কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল আনোয়ার অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও (UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও (UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সদস্য ডাঃ অনন্যা হোসাইন ।

উল্লেখ্য গত ৩১শে ডিসেম্বর ২০২১ ইং তারিখে উক্ত প্রকল্প নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন।
প্রকল্পের ৪৫ শতাংশ ভূমি ক্রয়, আধুনিক নতুন ভবন নির্মাণ সহ সকল কার্যক্রমের বাস্তবায়নে আফতাব-রহিমা ওয়েলফেয়ার ট্রাস্ট সহযোগিতা করে।

এছাড়া এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করেছে ট্রাস্টের অন্যতম শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠান জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখিত ভবনের নির্মান সুপারভিশন করার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ কমিটির মাধ্যমে নির্মান কাজ বাস্তাবায়ন হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট থেকে (Architectural, working drawing, Electrical drawing, Furniture Drawing) অনুযায়ী ও অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ভবন নির্মান কাজ সম্পন্ন করেন। কেন্দ্রের সকল আসবাবপত্র বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন থেকে ক্রয় করা হয়েছে যা উন্নত ও গুনগত মান সম্পন্ন।

স্থানীয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বাউন্ডারীর উপর কাঁটাতার, কলিবসেবল গেইট সহ বাউন্ডারি ওয়াল ও মেইন গেইটের কাজ সম্পন্ন করা হয়। ২ তলা বিশিষ্ট আধুনিক কেন্দ্রটির ক্লিনিক ফ্লোরে- ৩৪৪৭ ব: ফুট ও আবাসিক ফ্লোরে- ২৭০১ ব: ফুট জায়গা রয়েছে। কেন্দ্রটির ১ম তলা স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ২য় তলায় আবাসিক আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর