1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে নবজাতক শিশু উদ্ধার - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে নবজাতক শিশু উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

হোসেনপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মসজিদের অযুখানা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাত ১ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অযুখানা থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে মসজিদের অযুখানায় নবজাতক শিশুটিকে কেউ রেখে যায়। পরে তার কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে এক নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে।

এ ঘটনায় স্থানীয়রা হোসেনপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১ টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর