1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার দুর্গম ধনপুর ইউনিয়নের সহিলা গ্রামের সহিলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও গ্রামের মহিলাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ মার্চ) তিনি দুর্গম হাওর উপজেলার এ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে সিভিল সার্জন উপস্থিত রোগীদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে বিদ্যমান কমিউনিটি গ্রুপের সভাপতি, জমিদাতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, CHCP সহ সম্পৃক্ত সকলের সাথে মতবিনিময় করেন।এরপর সহিলা গ্রামের পুরানহাটি পাড়ায় মা ও শিশু সমাবেশে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

শেষে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. তারেক আনাম, ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর