1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে নানা হয়রানি ও দালালী বন্ধসহ সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন - আলোক বার্তা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে নানা হয়রানি ও দালালী বন্ধসহ সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অনিয়ম, হয়রানী, দালালীবন্ধসহ সু-চিকিসা এবং রোগীবান্ধব হাসপাতাল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করছে। কিশোরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক পরিষদ ও কিশোরগঞ্জ জনতা ফোরাম’র নেতৃবৃন্দরা।

তাদের দাবি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল চক্র ও বিভিন্ন ক্লিনিকের লোকজন রোগীদের সেবা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি করছে। সেই চিকিৎসকদের হাসপাতালের বাহিরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সুযোগ করে দিয়ে রোগীদের অর্থনৈতিক ভাবে ক্ষতি ও হয়রানি করে থাকেন। এছাড়াও ঔষধ কোম্পানির লোকজন রোগীদের বিভিন্ন ভাবে ভোগান্তির কারণ হয়। ফলে রোগীদের ভোগান্তি ও কষ্টের স্বীকার হতে হচ্ছে প্রতিনিয়ত।

মানববন্ধনে কিশোরগঞ্জে চিকিৎসা সেবার মানবৃদ্ধি, অনিয়ম-হয়রানিবন্ধ ও দালাল মুক্ত সরকারি হাসপাতাল এখন সময়ের দাবি। সর্বোপরি অনিয়ম দূর্নীতি থেকে মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধন।

মানববন্ধনে উপস্থিত সকলের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে। চিকিৎসকদের আরও মানবিক হয়ে পরীক্ষার নামে ভোগান্তি থেকে রোগীদের মুক্তি দিতে হবে।

সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।কিশোরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক পরিষদের ও কিশোরগঞ্জের জনতা ফোরামের সভাপতি প্রদীপ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন কিশোরগঞ্জ ফোরাম এর আহবায়ক ও কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, আশরাফিয়া বুটিং এর চেয়ারম্যান নারী নেএী নাদিরা আশরাফ, ছাএনেতা পলাশ আহমেদ, রাজিব সরকারসহ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর