1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
পুলিশ কর্তব্যে অবিচল থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধঃ আইজিপি - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

পুলিশ কর্তব্যে অবিচল থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধঃ আইজিপি

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনে কখনো কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেমিক পুলিশ সদস্যরা আগামীতেও কর্তব্যে অবিচল থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।

আইজিপি আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে বিএনপির উশৃঙ্খল কর্মীদের হামলায় আহত নায়েক মোঃ আব্দুর রাজ্জাককে দেখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত আব্দুর রাজ্জাক গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে বিএনপির ডাকা সমাবেশস্থলের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে বিএনপি কর্মীরা পাইপ, লাঠিসোটা দিয়ে নৃশংসভাবে তার মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন আইসিইউতে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ২০ দিন আইসিইউতে ছিলেন। দুই মাস দুই দিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হলে ১১ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার সুচিকিৎসার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর