1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় জেলা বিএমইউজে’র সভাপতি ও হাওর টাইমস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় গৌরাঙ্গ বাজারস্থ আনোয়ারা সুপার মার্কেটস্থ(৩য় তলা) প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মেলন কক্ষে এ কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠন এর সার্বিক দিক নিয়ে বক্তব্য প্রদান করেন বিএমইউজে’র সিনিয়র সহ-সভাপতি এস এম আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোঃ নজরুল ইসলাম, বি এম আল মোজাহিদ ও মোঃ আসাউজ্জামান জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে রিফর্ম করে ১৯ সদস্য থেকে ১১ সদস্য বিশিষ্ট করা হয়। সভায় বিএমইউজে’র প্রত্যেক সদস্যই জাতীয় একটি ও স্থানীয় যে কোন একটি সাংবাদিক সংগঠনের সদস্য হতে পারবে। তাছাড়াও সংগঠনকে গতিশীল করার জন্য গঠনতান্ত্রিক নিয়মকানুন মেনে প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর