1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
মিঠামইনে বিনামূল্যে জরায়ূ মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

মিঠামইনে বিনামূল্যে জরায়ূ মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে মহিলাদের জরায়ুমূখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে দিন ব্যাপী বিনামুল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভায়া ক্যাম্প উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত কাটখাল ইউনিয়নের ত্রিশ উর্ধ্ব মহিলাদের জন্য বিনামূল্যে বিশেষ ভায়া পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৮৪ জন মহিলাকে পরিক্ষার মধ্যে ৬ জন আক্রান্ত হিসাবে সনাক্ত করা হয়।

আক্রান্তদের ৬ নারীকে পরবর্তি সময়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি।

ভায়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন বিশ্বাস, নার্সিং ইনচার্জ শফিকুল ইসলামসহ সিনিয়র স্টাফ নার্স, কাটখাল ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি গন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর