1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের সাবেক পরিচালক ডা. মো. মমতাজুল হক (মুক্তা), কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভল সার্জন ডা. এস এম তারেক আনাম, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সরোয়ার মহসিন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মনজুরুল কাদের চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, ডা. রুবাইয়াদ তাহসিন, ডা. ফাহাদ হোসেন, ডা. সাজ্জাদ হোসেন ও ডা. আদিব আহমেদ, জায়কা প্রতিনিধি রোজি পারভীন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. আলী সোহেলসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়। এর আগের দিন সোমবার চায়না আক্তার নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, এ হাসপাতালে ইদানীং নরমাল ডেলিভারির সংখ্যা বেড়েছে এবং সিজারিয়ান অপারেশনের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আজ একটি ও আগের দিন আরো একটি সিজারের মাধ্য অপারেশন থিয়েটার কার্যক্রম শুরু হয়। এর বহুদিন আগ থেকে নরমাল ডেলিভারির কার্যক্রম শুরু হয় এ হাসপাতালে। নরমাল ডেলিভারিসহ সিজারিয়ান অপারেশন করানোর জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য কুলিয়ারচর উপজেলা বাসীকে আহবান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর