1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নিসচা'র নতুন কিশোরগঞ্জ জেলা কমিটিঃ সভাপতি ফিরোজ, সম্পাদক ফারুক - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

নিসচা’র নতুন কিশোরগঞ্জ জেলা কমিটিঃ সভাপতি ফিরোজ, সম্পাদক ফারুক

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। এ ছাড়াও মো. শহিদুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী কামরুল হাসান বাদল অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা। এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান।

সংগঠনের সদস্য এডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামান, সংগঠনের সদস্য মো. রুহুল আমিন, মিজানুর রহমান রিপন, সাংবাদিক আলী রেজা সুমন, মো. আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কণ্ঠশিল্পী মো. আবুল হাসেমকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন-সমাজকর্মী ও রাজনীতিক মো. আবদুর রহমান রুমী ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার। প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল হাসেম উপস্থিত সকল সদস্যেদের সম্মতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই ৪টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর