1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
স্বাস্থ্য সেবায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

স্বাস্থ্য সেবায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ খলিলুর রহমান:

স্বাস্থ্য সেবায় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন’র হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকরা। সঞ্চালনায় ছিলেন ডা. এস এম তারেক আনাম। হাসপাতাল সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০-৭০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে। সেবার মানে জাতীয় পর্যায়ে দশম, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবা দানে জেলায় প্রথম স্থান অর্জন করার পাশাপাশি যক্ষ্মার কার্যক্রমে প্রথম ও ভায়া স্ক্যানিংয়ে প্রথম স্থান লাভ করে ।
তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক-সেবিকাসহ সবার পরিশ্রম আর আন্তরিকতা আজকের এই অবস্থান। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি কে আরো অনেকদূর এগিয়ে নিতে।

তিনি আরো বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর