1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দারাশিকো, সম্পাদক আমিনুল - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দারাশিকো, সম্পাদক আমিনুল

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কটিয়াদী প্রতিনিধি:

কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের ২০২৪ -২৫ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ ও বাংলা টিভি’র প্রতিনিধি সৈয়দ মুরছালিন দারাশিকো ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলাকাগজ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর (ডেইলি আওয়ার টাইমস), সহ-সভাপতি মো. ওমর ফারুক (দৈনিক আনন্দবাজার পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জীবন (দৈনিক দেশসেবা), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুলতান প্রিন্স (দৈনিক ভোরের আওয়াজ), দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন মানিক (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক এ. আল মামুন (দৈনিক ভোরের বার্তা) এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান (দ্য নিউজ ট্রিবিউন বিডি) মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন, রফিকুল ইসলাম শাহীন (নরসুন্দা পাড়ের কথা), মোজাম্মেল হক বর্ণালী (দৈনিক মানবকন্ঠ), সৈয়দ রানা (দৈনিক তৃতীয় মাত্রা), মাহবুবুর রহমান (দৈনিক আমার সংবাদ), আশরাফুল ইসলাম রাজন (দৈনিক বর্তমান) ও রফিকুল ইসলাম আরমান (এশিয়ান টেলিভিশন)।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর