1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বেলাব প্রেসক্লাবের নতুন সভাপতি নিলু-সম্পাদক আমিনুল নির্বাচিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

বেলাব প্রেসক্লাবের নতুন সভাপতি নিলু-সম্পাদক আমিনুল নির্বাচিত

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

হারুনূর রশিদঃ

নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর)উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়।

জানা যায়, বেলাবো প্রেসক্লাব নির্বাচনে তৃতীয় বারের মতো দৈনিক আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন নিলু সভাপতি এবং মাই টিভি’র বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলার উপজেলা ও হাওর টাইমস প্রতিনিধি আলমগীর পাঠান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচনে আগে সিনিয়র সহ-সভাপতি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান কোষাধ্যক্ষ আলমগীর পাঠান এই তিনজন স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অবশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচন কমিটির আহবায়ক স্বপন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আ. যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সাহা, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, প্রমূখ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ। পরে বিশিষ্টজনরা নব নির্বাচিতদের ফুলেল মালা দিয়ে শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর