1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
মানবকল‍্যাণের প্রতিষ্ঠা বার্ষিকীতে শতাধিক স্বেচ্ছাসেবীর অভিভাবক ও সংগঠনকে সংবর্ধিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

মানবকল‍্যাণের প্রতিষ্ঠা বার্ষিকীতে শতাধিক স্বেচ্ছাসেবীর অভিভাবক ও সংগঠনকে সংবর্ধিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল‍্যাণে ভৈরবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় চন্ডিবের মেহের আফরোজ মিলনায়তনে শতাধিক স্বেচ্ছাসেবীর অভিভাবক ও সংগঠনকে সংবর্ধিত করা হয়।

আজ বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিবুল হাসানের সভাপতিত্বে অত‍্যন্ত আনন্দঘন জমকালো আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের স্বনামধন্য ঔষধ কোঃ বেক্সিমকো ফার্মার উর্ধ্বতন কর্মকর্তা ও ভৈরব কয়লা ব‍্যবসায়ী সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, উপদেষ্টা সমাজসেবক ও রাজনীতিবিদ শেখ ইসহাক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাকিব রায়হান, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, অভিনেতা ও পর্যটক সাইদুর রহমান বাবলু, ইত্যাদিখ‍্যাত সমাজকর্মী জুম্মাখান নিয়াজী, রক্তসৈনিক নজরুল ইসলাম, শামসুল হক বাদল, উপদেষ্টা আমির উদ্দিন গাজী।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল ফারাবী ও তার ৫১ সদস‍্য বিশিষ্ট কার্যকরী কমিটির সহযোদ্ধারা।

অনুষ্ঠানে সংবর্ধিত অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ক্রেষ্ট ও উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন‍্যান‍্য অতিথিবৃন্দ মানবকল‍্যাণের বিগত এক বছরের নানাবিধ মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং সংগঠনের পাশে থেকে সবসময়ই আর্থিক অনুদান প্রদানসহ মানবিক কল‍্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদযাপন কমিটির আহবায়ক অভিনেতা রওশন জামাল।

এছাড়াও সকাল দুপুর ও রাতে ভৈরবের বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন মানবকল‍্যাণের যোদ্ধারা

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর