1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
দিনাজপুরে রেলপথে নাশকতা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

দিনাজপুরে রেলপথে নাশকতা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে রেলপথে নাশকতা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন নাশকতা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিলে বা তথ্য প্রদান করলে নগত ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ অগ্নি সন্ত্রাস করলে বা যারা নির্বাচনে অংশগ্রহণ না নিয়ে দেশের সম্পদ নষ্ট করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন রেল স্টেশন সুপারেন্টেন এবিএম জিয়াউর রহমান জিয়া,দিনাজপুর ডিবিওসি সোহেল রানা,জিআরপিওসি হারুনুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগসাধারণ সম্পাদক ও ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম ৫নং শসরা ইউনিয়নে এর চেয়ারম্যান মোকসেদুল ইসলাম রানা,কোতোয়ালি থানা ওসি তদন্ত মোতালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ ফরিদ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর