1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব শাখার সভাপতি ফারুক, সম্পাদক রফিউল - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব শাখার সভাপতি ফারুক, সম্পাদক রফিউল

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব শাখার ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মো.আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে রফিউল আলম মঈন নির্বাচিত হন।

শনিবার রাতে ভৈরব শহরের স্থানীয় ভেনিসবাংলা রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সন্মেলনে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।

ওই কমিটিতে সহ-সভাপতি পদে নিজাম মাহমুদ জুয়েল, সিনিয়র সহকারী সচিব মোঃ শফিউল্লাহ তপন, সাংবাদিক জয় কুমার যাদব, সাংবাদিক আলহাজ্ব সজীব আহমেদ, তাহমিদ ওয়াসিফ পার্থ, যুগ্ম-সম্পাদক পদে সাংবাদিক আরিফুল ইসলাম মামুন, আবদুল্লাহ আল মাসুম, মাছুদুল আমিন সবুজ, আরাফাত হোসেন, ফাহিমা আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাক আহমেদ নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক, প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৩৫জন সদস্যদের নিয়ে ভৈরব শাখা মুক্তিযোদ্ধা সন্তান সাংসদের কমিটি গঠিত হয়।

আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম- মহাসচিব মোঃ জুয়েল মিয়া, কিশোরগন্জ জেলা কমান্ডের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ জামিল আনছারী, মুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর