1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এবং ‘ডায়াবেটিস সেবা নিয়ে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত মহাদেবপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে নেতৃত্ব দেন। পরে তাঁর সভাপতিত্বে সমিতির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ও র‌্যালিতে অংশ নেন, সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হফিজুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ প্রমুখ।

এ উপলক্ষে সকালে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ে অবস্থিত আলফা ডিজিটাল ডায়াগণষ্টিকের উদ্যোগে ডায়াবেটিস রোগিদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আলফা ক্লিনিকের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডলের পরিচালনায় চিকিৎসা সেবা দেন ডা: দেলোয়ার হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর