1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কিশোরগঞ্জে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান “এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)” কিশোরগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও র‍্যাক বাংলাদেশ এর পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদল।

কিশোরগঞ্জ জেলা সদস্য সচিব ও ওয়েব এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুশাসন, ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন।

এডাবের সার্বিক কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রমের সফলতার উপর বক্তব্য রাখেন সংস্থাটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী মু,বাবুল আখতার।

সদস্য সচিব মিজানুর রহমান রিপন বিগত এক বছরের কার্যক্রমের সফলতা, পরবর্তী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

সভায় গুরুত্বপূর্ণ পরামর্শসহ আরোও বক্তব্য রাখেন-নীড এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফুর রহমান, ব্র্যাস এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা সুমিত সাহা,উইডুর পরিচালক খাইরুল ইসলাম,আরডিএ’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি প্রমুখ।

আমন্ত্রিত অতিথি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটি’র সভাপতি ফাইজুল হক গোলাপ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র জেলা সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, দৈনিক শতাব্দীর কন্ঠের মফস্বল সম্পাদক এম এ আকবর খন্দকার, কালের নতুন সংবাদ এর নির্বাহী সম্পাদক সোহেল রানা, সাপ্তাহিক শুরুক’র বার্তা সম্পাদক সাইফুল্লাহ সোহেল প্রমূখ।

সভা শেষে আগামী ২০২২-২০২৩ বর্ষের এজিএমে উপস্থিত সবার ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথ মার্যাদায় পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর