1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কক্সবাজারের সাংবাদিক মহসিনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা-বিএমইউজে'র - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কক্সবাজারের সাংবাদিক মহসিনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা-বিএমইউজে’র

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার প্রভাবশালী সদস্য সাংবাদিক মহসিন শেখ একজন পেশাদার সাংবাদিক। তিনি পাহাড়ের পরিবেশের ভারসাম্য ভূমি খেকোদের বিরুদ্ধে একাধিক নিউজ করেছেন সেই আক্রোশে কতিপয় প্রভাবশালী চক্র এবং কুচক্রী মহলের যোগসাজশে পরিবেশ অধিদপ্তরকে ভুল তথ্য দিয়ে চিহ্নিত পাহাড় খেকোদের সাথে জরিয়ে ষড়যন্ত্র মূলক ভাবে পরিবেশ অধিদপ্তরের মামলার আসামী করায় বিএমইউজে’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক মহসিন শেখকে মামলার দায় হতে আব্যাহতির দাবি জানিয়েছে।

পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলার ঘটনার পুরো বিষয় বিএমইউজে সংগঠনের তিন সদস্যের কমিটির প্রতিনিধি দল ছায়া তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে। এব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের অবহিত করার জন্য কমিটির প্রতিনিধি দল কাজ করবে।

বিএমইউজে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এর নেতৃত্বে তিন সদস্যের এই কমিটি ছায়া তদন্ত সম্পন্ন করে নির্দোষ প্রমাণিত হলে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়ে, সাংবাদিক মহসিন শেখের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করবেন।

সৃষ্ট মামলাটি সুষ্টু তদন্তের দাবি জানানো হয়। সংশ্লিষ্ট পরিবেশ ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের তদন্তে গাফিলতি দেখা দিলে সাংগঠনিক কার্যক্রম এর কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে একথা বলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর