1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
শচীন ছেলের বিয়েতে মোদি, রাষ্ট্রপতি ও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

শচীন ছেলের বিয়েতে মোদি, রাষ্ট্রপতি ও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ছেলে অর্জুন টেন্ডুলকার ও তার বাগদত্তা সানিয়া চাঁধকের বিয়েতে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার পরিবারসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অর্জুন, কন্যা সারা টেন্ডুলকার ও স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার।

ইনস্টাগ্রামে শচীন লেখেন, ‘অর্জুন ও সানিয়ার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সম্মানিত। তরুণ দম্পতির জন্য আপনার আশীর্বাদ ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ, মোদি।’

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ থেকে, আর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৫ মার্চ ২০২৬।

এর আগে পরিবারসহ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন শচীন। এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জি আমাদের রাষ্ট্রপতি ভবনে সাদর আতিথ্য দিয়েছিলেন। আজ অর্জুন ও সানিয়ার বিয়েতে আমন্ত্রণ জানাতে গিয়ে সেই স্মৃতিগুলো আবারও মনে পড়ল। আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ।’

এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানোর পর শচীন লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অর্জুন ও সানিয়ার বিয়েতে সাদর আমন্ত্রণ জানিয়েছি। আমাদের পরিবারের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’

পরিবারটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করে তাকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে।

অর্জুন ও সানিয়ার বাগদান হয় ২০২৫ সালের আগস্টে। আইপিএলে সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে লখনউ সুপার জায়ান্টসে (এলএসজি) যোগ দেওয়া অর্জুন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। অন্যদিকে সানিয়া একজন সফল উদ্যোক্তা এবং প্রখ্যাত মুম্বাই ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই টেন্ডুলকার পরিবারের ঘনিষ্ঠ পরিমণ্ডলের অংশ।

ঘরোয়া ক্রিকেটে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন অর্জুন। মুম্বাই থেকে পথচলা শুরু করে বর্তমানে গোয়ার হয়ে গুরুত্বপূর্ণ বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন তিনি। লম্বা গড়নের বাঁহাতি পেসার ও কার্যকর লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে ২০২২ সালে গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে সাড়া ফেলেন-যা তার বাবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সেঞ্চুরির কীর্তিকে স্মরণ করিয়ে দেয়।

বিখ্যাত পদবির চাপ সামলেও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজের সম্ভাবনার ঝলক দেখিয়েছেন অর্জুন। আগামী মৌসুমে এলএসজির জার্সিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর