1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

আমরা বাঙালি আমরা মুক্ত ,সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত-এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৭মার্চ) সকালে উৎসবের প্রথমদিন শহরের সমবায় কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় গ্রামীণ ঐতিহ্যবাহি লাঠি খেলা ও নানান রঙে সেজে নেচে গেয়ে র‌্যালিতে অংশ নেন উৎসবে যোগ দিতে আসা নেপাল,বার্মা, ভারত,ঢাকাসহ বিভিন্ন জেলার ছড়াকার-কবি ও সাহিত্যিকরা।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আখতার হুসেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ বিভিন্ন এলাকা থেকে আগত ছড়াকার-কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

২০তম এ ছড়া উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত, নেপাল,বার্মার কবি-সাহিত্যিক ও লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আলোচনা সভা, স্থানীয় ছড়াকার ও কবিদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, আমন্ত্রিত ছড়াকার, কবি ও সাহিত্যিকদের স্বরচিত লেখা পাঠ,গানের আসর, সঙ্গীতানুষ্ঠান, নাটক ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান ছাড়াও নানা আয়োজন থাকছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর