1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
অবশেষে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন রাফসান সাবাব ও জেফার রহমান। - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

অবশেষে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন রাফসান সাবাব ও জেফার রহমান।

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

গত কয়েক বছর ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও দীর্ঘ সময় ধরে দু’জনই বিষয়টিকে শুধুই বন্ধুত্ব বলে দাবি করে এসেছেন। এই সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক আয়োজনে তাঁদের একান্তে সময় কাটাতে দেখা গেছে। এমনকি একসঙ্গে থাইল্যান্ড ভ্রমণও করেছিলেন তাঁরা। তবুও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি এই তারকা জুটি।

তবে এবার সেই জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। শোনা যাচ্ছে, অবশেষে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন রাফসান সাবাব ও জেফার রহমান।

বুধবারই বিয়ের পিঁড়িতে বসছেন এই আলোচিত উপস্থাপক ও সংগীতশিল্পী। বিষয়টি একটি প্রথম সারির জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন তাঁদের ঘনিষ্ঠজনেরা।

তাঁরা জানান, প্রায় এক সপ্তাহ ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। ঢাকার উপকণ্ঠে আমিনবাজারের একটি রিসোর্টে আগামীকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজেরাই আনুষ্ঠানিকভাবে সুখবরটি ঘোষণা করবেন রাফসান ও জেফার।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর