1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
ভৈরব নিসচা পরিবারের অন‍্যতম সদস‍্য লেঃ মোঃ অহিদুর রহমানের জন্মদিন পালিত - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

ভৈরব নিসচা পরিবারের অন‍্যতম সদস‍্য লেঃ মোঃ অহিদুর রহমানের জন্মদিন পালিত

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি:

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানে ভূষিত, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার কার্যকরী পরিষদের অন‍্যতম সদস‍্য, ভৈরবের ঐতিহ্যবাহী মাধ‍্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লেঃ মোঃ অহিদুর রহমানের জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) তার জন্মদিনে অত‍্যন্ত আনন্দঘন ঘরোয়া পরিবেশে নিসচা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সন্ধ্যায় কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সড়কযোদ্ধা লেঃ মোঃ অহিদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান নিসচার সভাপতি সৃজনশীল ব‍্যক্তিত্ব এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন‍্যতম সদস‍্য মোঃ আলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ময়না,সহ- সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম জনি, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, মহিলা বিষয়য়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস‍্য মোঃ লোকমান সরকার, মোঃ নজরুল ইসলাম, সাধারণ সদস‍্য মোঃ জাকির হোসেন বিএসসি, শাহীনা আক্তার, নিলীমা, ফাতেমা বেগম দীপালী, আফসানা নাজনীন প্রিয়া,মোঃ নজরুল ইসলাম, শরীফ মিয়া শুভ,নাজমুল হক ফরহাদ আহমেদ, জেসমিন আক্তার সুইটি,তাছলিমা খাতুন লিছাপ্রমুখ।

এছাড়াও ভৈরব ব‍্যবসায়ী কল‍্যান পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, দৈনিক পূর্বকন্ঠ ও সাপ্তাহিক দিনের গানের সম্পাদক সৈয়দ সোহেল সাশ্রু, আবৃত্তিশিল্পী ফারহানা বেগম লিপি, পারভীন সুলতানা পারুল।

স্কুলের পক্ষ থেকে শিক্ষক মনির হোসেন ও মোঃ জামাল আহমেদ। শেষে সৃজনশীল ব‍্যক্তিত্ব লেঃ মোঃ অহিদুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন নিসচার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী মোঃ উসমান গণি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর