1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

ছাদেকুর রহমান রতনঃ

ঢাকায় সমাবেশের নামে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ ও মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাড়াইল করিমগঞ্জের আওয়ামীলীগ নেতা ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকা মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার’র নেতৃত্বে পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে করিমগঞ্জের রাজপথ।

এসময় বিক্ষোভ মিছিলে করিমগঞ্জ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও মিছিলে যুগ দেয় এবং করিমগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে ব্রীজে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

এসময় অন্যান্য বক্তব্যাদের সাথে একাত্মতা ঘোষনা করে মোহাম্মদ মাহফুজুল হক হায়দার বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ। এসময় তিনি বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন ও সামাজিক অবকাঠামো সহ দরিদ্র, হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের অনুদান ও ভাতার প্রাপ্তীর কথাও তুলে ধরেন।

মোহাম্মদ মাহফুজুল হক হায়দার বলেন, বিএনপি জামাতের হরতাল কর্মসূচি যাতে সফল হতে না পারে তার জন্য আমরা রাজপথে আছি এবং নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর