1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
সাংবাদিকতার আড়ালে ফেস দা পিপল নামক অনলাইন পোর্টালের সাইফুলের চাঁদাবাজির রমরমা ব্যবসা। - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

সাংবাদিকতার আড়ালে ফেস দা পিপল নামক অনলাইন পোর্টালের সাইফুলের চাঁদাবাজির রমরমা ব্যবসা।

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬

সাংবাদিকতার আড়ালে ফেস দ্যা পিপলের সাগরের চাঁদাবাজি ও অপপ্রচারের শিকার মাস্তুল ফাউন্ডেশন

আর্তমানবতার সেবায় নিয়োজিত মাস্তুল ফাউন্ডেশনের কাছে ফেস দ্যা পিপল’-এর সাইফুর রহমান সাগর মাসিক ৫০,০০০ টাকা (বার্ষিক ৬ লক্ষ টাকা) চাঁদা দাবি করেন। একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে মাস্তুল ফাউন্ডেশন এই দাবি গ্রহণে অপারগতা প্রকাশ করে।

এই দাবি প্রত্যাখ্যান করার পর সাইফুর রহমান সাগর মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেন। এরপর থেকেই ধারাবাহিকভাবে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ, বিভ্রান্তিকর কনটেন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে ভুয়া রিভিউ ও পোস্ট ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে ফাউন্ডেশনের দাবি।

এ ধরনের কর্মকাণ্ড কেবল একটি মানবিক প্রতিষ্ঠানকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং সাধারণ মানুষের অনুদানে পরিচালিত সেবামূলক কার্যক্রম ব্যাহত করে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকেও ঝুঁকির মুখে ফেলছে।

আমরা দেশের সকল দায়িত্বশীল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানাই যদি কোনো ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সোচ্চার হোন। সাংবাদিকতার মহান পেশার মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সত্য প্রকাশ পাবে, অপপ্রচার নয়।

“এই চাঁদাবাজদের তথ্য জনসাধারণের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন”

অপেক্ষায় থাকুন
আসছে ২য় পর্ব…..

 

সূত্র :মাস্তুল ফাউন্ডেশনের ফেসবুক পেজ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর