1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
দৌলতখান বাজারে প্রকাশ্যে পশু জবাই: রক্ত ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও স্থানীয়রা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

দৌলতখান বাজারে প্রকাশ্যে পশু জবাই: রক্ত ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও স্থানীয়রা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

দৌলতখান বাজারে প্রকাশ্যে পশু জবাই: রক্ত ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও স্থানীয়রা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখান পৌরসভার নির্ধারিত জবাইঘর থাকা সত্ত্বেও বাজারের ভেতরে প্রকাশ্যে গরু ও ছাগল জবাই করার অভিযোগ উঠেছে। এতে বাজারজুড়ে রক্ত, বর্জ্য ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী, ক্রেতা এবং আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার উদ্যোগে কসাইদের জন্য সুইজ গেট এলাকায় একটি নির্ধারিত টোলঘর ও পশু জবাইঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু কসাই ও ব্যবসায়ী সেই নির্ধারিত স্থান ব্যবহার না করে বাজারের ভেতরেই গরু ও ছাগল জবাই করছেন। ফলে রক্ত ও পশুর বর্জ্যে বাজারের পরিবেশ দূষিত হচ্ছে এবং দুর্গন্ধে দোকানদার ও সাধারণ মানুষের স্বাভাবিকভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশ দূষণও দিন দিন বেড়েই চলেছে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বাজারের ভেতরে অবৈধভাবে পশু জবাই বন্ধ করে নির্ধারিত জবাইঘর ব্যবহার বাধ্যতামূলক করা হোক এবং যারা নিয়ম অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর