1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
মেটা কর্তৃপক্ষ সম্প্রতি জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করেছে। - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

মেটা কর্তৃপক্ষ সম্প্রতি জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করেছে।

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রামে কেবল দুটি ভেরিফায়েড (ব্লু টিক) অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে বিএনপি। এর বাইরে তার নামে থাকা ৫০টির বেশি ভুয়া আইডি ও পেজ সরিয়ে ফেলা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছিল বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘মেটা কর্তৃপক্ষ সম্প্রতি জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করেছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া ছাড়া তার আর কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট নেই।’

তিনি জানান, বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দপ্তরের উদ্যোগে জাইমা রহমানের নামে থাকা ৫০টির বেশি ভুয়া আইডি ও পেজ অপসারণ করা হয়েছে। তবে এখনো কিছু ভুয়া অ্যাকাউন্ট অবশিষ্ট রয়েছে।

সেগুলো সরাতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান আছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাইমা রহমানের ভেরিফায়েড আইডি দুটি হলো :
ফেসবুকে https://www.facebook.com/zzrahman25
ইনস্টাগ্রামে https://www.instagram.com/zzrahman25

সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজ থেকে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে।’ তিনি স্পষ্ট করে জানান, ডা. জুবাইদা রহমানের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বা পেজ নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর