1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কটিয়াদীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার দু হাতের কব্জি কাটার প্রতিবাদে মানববন্ধন - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কটিয়াদীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার দু হাতের কব্জি কাটার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও দুই হাতের কব্জি কাটার প্রতিবাদে কটিয়াদী উপজেলাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার কটিয়াদী সদর বাসস্ট্যান্ডে সহশ্রাধিক লোক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন
মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছেনু মিয়া, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা লিটন, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির ইবনে আব্দুল্লাহ সুমন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সদরুল হক বাচ্চু, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগরুল হোসেন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল হক রাজিব, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাসেল আহমেদ, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আশিকুল হক সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হক রাফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ, সুমন, আওয়ামী প্রজন্ম লীগের সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।

বক্তাগণ বলেন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে গুরু বাহিনী নামে একটি সন্ত্রাসী দল রয়েছে। এলাকার যত অপরাধ, অপকর্ম হয় সবই তাদের দ্বারাই সংগঠিত হয়। গুরু বাহিনীর সদস্যরাই সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়নের দুই হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এই গুরু বাহিনীর বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনে প্রতি দাবী জানান। তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর