1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
ভৈরবে বাড়ির সীমানায় পানি নিষ্কাশন দ্বন্দ্বে একজন খুন - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

ভৈরবে বাড়ির সীমানায় পানি নিষ্কাশন দ্বন্দ্বে একজন খুন

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানায় পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে জাহাঙ্গীর নামের এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত জাহাঙ্গীর উপজেলার একই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির সীমানায় পানি নিষ্কাশন নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এনিয়ে একই সীমানার প্রতিপক্ষের জামাল মিয়া, কাসেম মিয়া গংদেরকে গালি দেয়ার অভিযোগ তোলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর আক্রমন চালায়। এসময় জাহাঙ্গীরের বুকে ছুরিকাঘাত করায় সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া নাজমুন প্রভা জানান, জাহাঙ্গীর নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে এবিষয়ে ইনফর্ম করা হয়েছে।

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান জানান, হাসপাতালে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো.সফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। চ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর