1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ।

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

নিউজ ডেস্কঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চরখলিফা ইউনিয়নে মতিউর রহমান বেপারি বাড়ির সামনে কলাকোপা আলিম মাদরাসায় এ মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত গাইনী ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ নাজমিন নুসরাত আরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এর (নগর স্বাস্থ্য কেন্দ্র) ফিজিশিয়ান। ডা. নাজমিন নুসরাত আরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মতিউর রহমান বেপারি বাড়ির সামনে কলাকোপা আলিম মাদরাসায় মেডিকেল ক্যাম্পে তিনি প্রায় ৪০ জন মা ও শিশু  রোগী দেখেন।

বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের অন্যতম সদস্য নাজমুল হোসেন জানান,আমরা আমাদের ফোরামের উদ্যাগে গ্রামের মা, বোন ও শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে স্বাধীনতা  দিবস থেকেই কার্যক্রম শুরু করেছি। আমাদের এ ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত থাকবে।

গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে পরবর্তী পর্যায়ে আমরা ঢাকা থেকে আরো বিশেষজ্ঞ চিকিৎসক আনবো। ডা. নাজমিন নুসরাত আরা বলেন,মতিউর রহমান বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আমাকে জানানো হয় তারা স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চায়। গ্রামের স্বাস্থ্যসেবার জন্য আমি রাজি হই।ঢাকা থেকে এসে আজ প্রায় ৪০ জন মা ও শিশু রোগীর সাথে সাক্ষাৎ হলো।

তাদের ব্যবস্থাপত্র ও পরামর্শ দিয়েছি।গ্রামের মানুষ এখনো স্বাস্থ্যবিধি সম্পর্কে অসচেতন। তাই তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ফ্রি মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।এসময় কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার ডা.নাজমিন নুসরাত আরা ও মতিউর রহমান বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরােেমর সদস্যদের ধন্যবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর