1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১৫ - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১৫

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম একতার মিয়া (৫০)।

আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকালে অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নিহত একতার মিয়া উত্তর আব্দুল্লাহপুর গ্রামের ছমেদ আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় ১২ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আনোয়ার চেয়ারম্যানের এক ভাই ও মুক্তার খার এক বিয়াই ইতালিতে থাকেন। সম্প্রতি ইতালিতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষের উদ্রেক হলে পুলিশ ও স্থানীয়রা মিটিয়ে দেন। কিন্তু শুক্রবার বিকালে দুপক্ষ দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে একতার মিয়া ঘটনাস্থলেই নিহত এবং তিন পুলিশসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর