1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
ভৈরবে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি!! - আলোক বার্তা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

ভৈরবে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি!!

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ প্রকাশের জেরে সোহানুর রহমান সোহান নামে এক সাংবাদিককে গালিগালাজ ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক থানায় জিডি করেছেন। তিনি বিজয় টিভি ও একটি দৈনিক পত্রিকার ভৈরব প্রতিনিধি।

এ ঘটনায় স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা লিখিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ২০ মার্চ ভৈরব থানা পুলিশ ছিনতাই হওয়া ৪ লাখ টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। আটক ছিনতাই কারীদের মধ্যে সাব্বির নামে একজন পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানায় পুলিশ।

এ বিষয়ে অন্যান্য সাংবাদিকদের মতো সোহানও তার গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেন। সংবাদ প্রকাশের পর জেলা ছাত্রলীগ সাব্বিরকে পদ থেকে বহিষ্কার করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই তিন নেতা ফেসবুকে সোহানকে অকথ্য ভাষায় গালিগালজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ছাত্রলীগের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে থানায় জিডি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান জানান, যারা আমাকে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেছেন, তাদের ফেসবুকের স্ক্রিনশট থানায় জমা দিয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর