1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কি‌শোরগ‌ঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় নিহত ১, আহত ২ - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কি‌শোরগ‌ঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কি‌শোরগ‌ঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রা‌কের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়‌ে‌ছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গাজীপুর থেকে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পাকুন্দিয়া মরুরা এলাকায় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রিপন মিয়া পার্শ্ববর্তী ময়মন‌সিংহ জেলার নান্দাইল উপ‌জেলার রাজগা‌তি গ্রা‌মের মৃত সিদ্দিকুর রহমা‌নের ছে‌লে।আহতরা হলো একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া(২২), আঃ আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকু‌ন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু। তিনি জানান, বৃহস্প‌তিবার সকা‌লে গাজীপুর থে‌কে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রা‌মের বা‌ড়ি ফির‌ছি‌লেন। প‌থে পাকু‌ন্দিয়া উপ‌জেল‌ার মরুরা এলাকায় পৌঁছা‌লে অপরদিক থেকে আসা এক‌টি মালবাহী ট্রাক মোটরসাইকেল‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপ‌নের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহত অপর দুই আরোহী স্থানীয় হাসপাতা‌লে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর