1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
তাড়াইলে ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

তাড়াইলে ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় অস্ত্র দিয়ে ট্রাক্টর চালক উজ্জল মিয়াকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্না পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত উজ্জল মিয়া উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মুন্নাপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মানসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামে স্থানীয় একটি পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে আকরামের সঙ্গে উজ্জ্বলের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর উজ্জ্বলকে বাড়ির সামনে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আকরাম। স্থানীয়রা উজ্জ্বলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসিসাব আরও জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেজন্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর