1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের সন্তান অধ্যাপক দ্বীন মোহাম্মদ বিএসএমএমইউ'র নতুন উপাচার্য - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কিশোরগঞ্জের সন্তান অধ্যাপক দ্বীন মোহাম্মদ বিএসএমএমইউ’র নতুন উপাচার্য

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মোঃ সুমন মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

সোমবার (৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তার দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এর চাকরি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৮ মার্চ।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক এর এক বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে । তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর দু দফায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক দেশে বিদেশে একজন ফ্যাকো সার্জন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার একাধিক প্রকাশনা প্রকাশিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর