1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল গ্রেপ্তার - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলকে গত মঙ্গলবার গভীর রাতে আটক করে নিয়ে যায় পুলিশ। রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের গাইটাল এলাকা থেকে তাকে আটক করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। তাকে নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের তুললে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের গাইটাল এলাকার ফার্মের মোড় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,‘২০২৩ সালের পুলিশের ওপর হামলা, নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য নির্বাচনের আগে ও পরের আন্দোলনের বিএনপির সক্রিয় একজন নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল। আওয়ামী লীগ সরকারের সময় এর আগেও তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেলের গ্রেফতারের নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর