1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নওগাঁর মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ - আলোক বার্তা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি দাউদ ক্লোজড দেশের বিভিন্ন অঞ্চলে আরও পাঁচ দিন বৃষ্টি, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস এআই নিয়ে ভয়াবহ সতর্কবার্তা, চাকরি ছাড়লেন দুই গবেষক ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এই বার্তা দিলেন পূর্ণিমা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নওগাঁর মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলা সদরের হাট ও বাজার, দোকান, হোটেল রোস্তোরা, পথচারী,যানবাহন সহ নানা শ্রেনী পেশার মানুষের মধ্যে এসব লিফরেট বিতরণ করা হয়।

কর্মসুচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, মহিলাদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় রবিউল আলম বুলেট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ভাগাভাগির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে জনগণকে স্বত:স্ফুর্ত অংশ গ্রহণের লক্ষে লিফলেট বিতরণ করছি। যে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা হয়, সেই ভাগাভাগির নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করবে। তিনি ভোট বর্জন সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE