1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বেলাবতে নৌকার পক্ষে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি দাউদ ক্লোজড দেশের বিভিন্ন অঞ্চলে আরও পাঁচ দিন বৃষ্টি, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস এআই নিয়ে ভয়াবহ সতর্কবার্তা, চাকরি ছাড়লেন দুই গবেষক ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এই বার্তা দিলেন পূর্ণিমা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বেলাবতে নৌকার পক্ষে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বেলাব প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে বর্তমান সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আলহাজ্ব এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র নৌকার পক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে উপজেলার দড়িকান্দি বাসষ্ঠান্ডে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন।

তিনি আরো বলেন, নৌকার পক্ষে কাজ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন,নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃমজিবুর রহমান,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, নারায়ণ পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ র্খোশেদ আলম,৬নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন’সহ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE