1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অষ্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - আলোক বার্তা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা অষ্টগ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন হিলফুল ফুযুল যুব সংঘ।

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে অষ্টগ্রাম সদর ইউনিয়নের রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

স্থানীয় সামাজিক সংগঠন ‘মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘ’ নিজেদের উদ্যোগে সদর ইউনিয়নের শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, রায়পাড়া সঃপ্রাঃ বিঃ প্রধান শিক্ষক আতিকুর রহমান, মাওলানা কাজী জসীম উদ্দিন সিদ্দিকী, আব্দুস সালাম ও তফসির আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আধুনিক বাসযোগ্য সমাজ নির্মাণে সামাজিক উদ্যোগোর বিকল্প নেই। যে-যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসা দরকার। শীতার্ত মানুষের মাঝে উঞ্চতা বিলানোর এই উদ্যোগতাদের আমি ধন্যবাদ জানাই।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE