1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক মাসুদ নির্বাচিত - আলোক বার্তা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক মাসুদ নির্বাচিত

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দগন পরিবেশের মধ্য দিয়ে “কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি”র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আসাদুজ্জামান খান মনির ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) শহরের জেলা পাবলিক লাইব্রেরী হল রুমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে ভোট গ্রহণ চলে। মাঝে দুপুরে জুম্মার নামাজের জন্য এক ঘন্টা বিরতি ছিল।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মোতায়েন করা হয়।প্রার্থী, কর্মী-সমর্থক এবং ভোটারদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আতিকুর রহমান পিন্টু। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এহতেশামুল হুদা মুনাব্বী।এছাড়া প্রিজাইটিং অফিসার হিসেবে মো.মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন রেনু, বাবু অমল চন্দ্র রায়, হেমন্ত সরকার, ফেরদৌস আহমেদ ও মো.নিজাম উদ্দিন শাহীন দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮৮ জন। এর মধ্যে ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. আসাদুজ্জামান খান মনির (হারিকেন) ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো. মাসুদুজ্জামান মাসুদ(ঘড়ি) ৩১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।অর্থ সম্পাদক পদে কলিম আহমেদ (ফুটবল) ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৪টি পদে বিজয়ী হয়েছেন জুনায়েদ হোসেন পিয়াস (মোমবাতি) ৩৭১ ভোট, আরিফুর রহমান আকিল (হাতি) ৩৪৫ভোট, সেলিম রেজা (মোরগ) ২৫১ ভোট,রফিকুল ইসলাম (কলস) ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE