1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে নৌকার প্রার্থীর আপিল - আলোক বার্তা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি দাউদ ক্লোজড দেশের বিভিন্ন অঞ্চলে আরও পাঁচ দিন বৃষ্টি, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস এআই নিয়ে ভয়াবহ সতর্কবার্তা, চাকরি ছাড়লেন দুই গবেষক ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এই বার্তা দিলেন পূর্ণিমা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে নৌকার প্রার্থীর আপিল

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আপিল আবেদন করেন।

নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ তার অভিযোগপত্রে বলেন, ‘রুপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক চুন্নু দীর্ঘদিন ঋণ খেলাপী হিসাবে আছেন।

অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন। তার মনোয়ন আইন মোতাবেক বাতিল যোগ্য। তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছে। জরুরি ভিত্তিতে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়ে আওলাদ তার অভিযোগপত্রে উল্লেখ করেন।

অবশ্য একটি সুত্র দাবি করেন জাপা মহাসচিবকে চাপে রাখতে সরকার অতি স্মার্টলি মুজিবুল হক চুন্নুকে সোজা রাস্তায় আনতে কৌশল অবলম্বন করছে । যা জাপাকে তার অতিরিক্ত দাবীর কারণে সেই কৌশল প্রয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কেউই বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE