1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নওগাঁর মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যাকারী ঘাতক স্বামী আটক - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

নওগাঁর মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যাকারী ঘাতক স্বামী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতালকন্যা লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় থানা পুলিশ লাইলীর ঘাতক স্বামী আমজাদ হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে। তিনি জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে।

বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে আটক করে।

বৃহস্পতিবার দুপুর ২টায় থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া চাউল কলে শ্রমিকের কাজ করতেন এবং চাতালের একটি ঘড়ে থাকতেন। ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর