1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে বিএনপির সাবেক এমপি মেজর (অবঃ) রঞ্জনের মনোনয়ন বাতিল - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

কিশোরগঞ্জে বিএনপির সাবেক এমপি মেজর (অবঃ) রঞ্জনের মনোনয়ন বাতিল

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপি থেকে ৬ বারের বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই- বাছাই শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।

জেলা প্রশাসক জানান, হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি এবং সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হইনি সেটি আজ প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখে বুঝে আপিল করবো কিনা তা পরে জানাবো।

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে জেলায় আলোচনায় রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি হয়ে নির্বাচিত সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন।

এছাড়াও কিশোরগঞ্জ-২ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে যাদের মনোনয়ন বৈধতা পেয়েছে তাঁরা হলেন, মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি), মো. আব্দুল কাহহার আকন্দ (আওয়ামী লীগ) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর