1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে সনি র‍্যাংগস ইলেকট্রনিক্সের নতুন শোরুম উদ্বোধন - আলোক বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা হাইকোর্টের রায়: ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর

ভৈরবে সনি র‍্যাংগস ইলেকট্রনিক্সের নতুন শোরুম উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্য বাজার জাতকারী প্রতিষ্ঠান সনি র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের দুর্জয়মোড় সংলগ্ন বঙ্গবন্ধু সরণিতে সনির নতুন শোরুম উদ্বোধন করেন সনি র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জানে আলম।

এসময় সনি র‍্যাংসগ ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. ইমরানুল কবির, ভৈরব শোরুমের ম্যানেজার মো. উজ্জ্বলসহ মার্কেটিং এবং সেলস বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে এ শোরুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট অফার ঘোষণা করা হয় নির্দিষ্ট সময়ের জন্য।

সনি র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ইমরানুল কবির বলেন, দীর্ঘ ৪০বছর ধরে সনি র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।

ভৈরবের নতুন এ শোরুমটিতে সনির আধুনিক প্রযুক্তির “BRAVIA XR” প্রসেসর সমৃদ্ধ OLED টিভি, 4K Google TV, LG 4K UHD, NanoCellGes OLED TV; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার, ইয়ারবাডস। সেরা মানের অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Electrolux, Kelvinator, Rangs, Kenstarসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের গুলো পাওয়া যাবে। এই শোরুম উদ্বোধনের ফলে ভৈরবসহ এ অঞ্চলের মানুষের ইলেকট্রনিক পণ্যের চাহিদা পূরণ করবে বলে তিনি আশাবাদী।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর