1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে গ্রেফতার - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কিশোরগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ শহরের ২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির একটি দল এই মাদক বিরোধী অভিযানটি চালায়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল জেলা শহরের চর শোলাকিয়া বাদশা মিয়া সড়কের জনৈক শোলেখা খাতুনের বাসায় অভিযান চালায়। এ সময় বাসার পশ্চিম ভিটির দোচালা টিনের ঘর থেকে মাদকসহ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার সিংগারবিল (পূর্ব পাড়া) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক মিয়া ওরফে কালু (৩৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মো. জেনু মিয়ার ছেলে সজিব মিয়া (২৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল, ৭২ বোতল ESkuf এবং সাড়ে ৫ কেজি গাঁজা।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর